সরকারি চাকরির বিজ্ঞপ্তি খোঁজা ও জব অ্যালার্ট চালুর নিয়ম
পদের নাম দিয়ে বাংলাদেশের সরকারি চাকরির বিজ্ঞপ্তি খুঁজুন। নিজের পছন্দমতো ইমেইল বা টেলিগ্রামে খবর নিন এবং কোন পদে আবেদন করেছেন তার হিসাব রাখুন।
কোন শব্দ দিয়ে খুঁজবেন?
আপনি যে পদে আবেদন করতে চান, প্রথমে সেই পদের নাম লিখুন। যেমন, সহকারী প্রকৌশলীর বিজ্ঞপ্তির জন্য “সহকারী প্রকৌশলী” ও “Assistant Engineer” দিতে পারেন। নির্দিষ্ট প্রতিষ্ঠানে আগ্রহ থাকলে তার নামও দিন।
জব অ্যালার্ট চালু করবেন যেভাবে
- অ্যাকাউন্টে লগইন করে Jobs খুলুন। অ্যালার্টের একটি নাম দিন এবং পছন্দের শব্দগুলো লিখুন।
- কতক্ষণ পরপর খোঁজ চলবে ঠিক করুন। ইমেইলে খবর চাইলে ইমেইল অপশন বাছুন। টেলিগ্রামে চাইলে Telegram settings-এ নিজের বট ও চ্যাটের তথ্য দিন।
- Active চালু রেখে অ্যালার্ট সেভ করুন। সঙ্গে সঙ্গে খুঁজতে Check now চাপুন। মিলে যাওয়া বিজ্ঞপ্তি আপনার তালিকায় দেখা যাবে।
আবেদন করার আগে
পছন্দের বিজ্ঞপ্তি সেভ করুন। মূল নিয়োগ বিজ্ঞপ্তি খুলে যোগ্যতা, গ্রেড ও আবেদনের শেষ দিন মিলিয়ে নিন। আবেদন জমা দিলে Applied চিহ্নিত করুন, যাতে পরে তালিকা দেখে বুঝতে পারেন কোথায় আবেদন করেছেন।
